ড্রাইভার

এস.এম.সি. এন্টারপ্রাইজ লিমিটেড এর হেলথ এর এডমিনিস্ট্রেশন বিভাগে ড্রাইভার পদে ০১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে হবে- আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্নীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৭ অক্টোবর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে|

  • Department/Division: Admin & General Services

  • No. of Vacancies: 1

  • Job Responsibility:

    দায়িত্বসমুহ:

    ১। ফ্যাক্টরীর কর্মীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদান করা

    ২। নির্ধারিত শিফটে (প্রয়োজন হলে রাতের শিফটসহ) বা জরুরি প্রয়োজনে অসুস্থ কর্মীকে হাসপাতালে নেওয়ার সময় নিরাপদে গাড়ি চালানো

    ৩। গাড়ির লগবুক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা এবং প্রতিদিনের অতিক্রান্ত দূরত্ব (মাইলেজ), জ্বালানি খরচ ও গন্তব্যের তথ্য লিপিবদ্ধ করা

    ৪। গাড়িটি সচল ও ভালো অবস্থায় আছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে গাড়ির বিভিন্ন অংশ (যেমন- ইঞ্জিন অয়েল, পানি, টায়ারের বাতাস, ব্রেক ও ব্যাটারি) পরীক্ষা করা

    ৫। দায়িত্বপ্রাপ্ত গাড়িটির পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অবস্থা বজায় রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের সময়সূচি মেনে চলা

    ৬। ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা বিধিমালা এবং কোম্পানির পরিবহন নীতিমালা কঠোরভাবে মেনে চলা

    ৭। গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনা বা গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা অবিলম্বে সুপারভাইজারকে জানানো

    ৮। প্রশাসনিক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিবহন-সংক্রান্ত অন্য যেকোনো দায়িত্ব পালন করা

    ৯। সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ সম্পাদন করা

  • Educational Qualification :

    এসএসসি/ অষ্টম শ্রেণি

  • Job Requirements :

    • Age maximum 35 year(s)
    • Experience in related field: minimum 3 year(s)
  • Job Details:

    • Job Type: Contractual
    • Job Location: Bogura
  • Salary and Benefits :

    • Salary : Negotiable
  • আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল ফোন নং, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ৩ জন পরিচয়দানকারীর (আত্বীয় নয়) নাম, পেশা, ঠিকানা ও মোবাইল ফোন নং সহ ১৭ অক্টোবর, ২০২৬ ইং তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা -১২১৩ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই জীবনবৃত্তান্তে বর্তমান এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।রানা কায়সার আহমেদজেনারেল ম্যানেজার, এইচআর এন্ড এডমিন

    খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে|

Apply As

Last Date of Application : October 17, 2026